বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

জেরুসালেম ইস্যুতে এরদোগানের প্রশংসায় আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী :  জেরুসালেম ও বাইতুল মুকাদ্দাস ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট  রজব তাইয়্যেব এরদোগানের জোরালো ভুমিকার প্রশংসা করলেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বিশেষ করে ওআইসি সম্মেলন বাস্তবায়ন করায় আল্লামা বাবুনগনরী তুর্কি প্রেসিডেন্টের ভূয়সী প্রসংসা করে বলেন, আমি প্রেসিডেন্ট  এরদোগানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সৌদি আরবসহ অন্যান্য মুসলিম রাষ্ট্র প্রধানরা যদি জেরুসালেমের টানে এভাবেই এগিয়ে আসেন, তাহলে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের প্রতি ইহুদি খ্রিষ্টানরা বাঁকা চোখে তাকানোর দুঃসাহস দেখাতে পারবে না।

এর আগে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে ওআইসির সম্মেলনে পূর্ব জেরুসালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছিলেন এরদোগান।

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানায় তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান স্পষ্ট ঘোষণা দেন এটা মুসলিম বিশ্ব মেনে নেবে না। এ ধরনের সিদ্ধান্ত যুদ্ধ ঘোষণার শামিল।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ