বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

বিজয়ের প্রকৃত ইতিহাস সবাইকে জানতে : অধ্যক্ষ মাসউদ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন, এদেশের বিজয়ের জন্য আপামর সর্বশ্রেণির মানুষ অংশগ্রহণ করেছিল কিন্তু আজ সেই ইতিহাসকে ভুলুণ্ঠিত করে কোন একশ্রেণি তাদের বলে চালিয়ে দিচ্ছে। তাই ছাত্র মজলিস সহ সবাইকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জেনে বিজয়ের চেতনায উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি ১৬ ডিসেম্বর সংগঠনের মহানগর কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী আফজাল হোসাইন কামিলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক অধ্যাপক ফজর আলী, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদ আ.ফ.ম শোয়াইব প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ