বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

বাবা আলেমদের শ্রদ্ধা করতে শিখিয়েছেন: সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এর মেয়র বলেছেন, তার আওতাভুক্ত এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠান গৃহ করের বাইরে রাখা হয়েছে।

তবে মসজিদের মালিকানাধীন যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে সর্বোচ্চ ছাড় দিয়ে কর নির্ধারণ করা হবে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত মিলাদ মাহফিল ও ডিএসসিসির আওতাভুক্ত সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।

সভায় কয়েকটি মসজিদের ইমাম মসজিদের গৃহ কর মওকুফ করার জন্য মেয়রের প্রতি আহবান জানান।

এ সময় ডিএসসিসির আওতাভূক্ত সাড়ে ৯শ’ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার দর বৃদ্ধি পাওয়ায় সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমপরিমাণ ভাতা দাবি করেন।

মেয়র পরিচ্ছন্ন নগরী গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা কামনা করে বলেন, মসজিদে বয়ান দেয়ার সময় আপনারা পরিচ্ছন্ন নগরী গড়তে মুসল্লিদের উদ্দেশে কথা বলবেন। এই নগর সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, হাজারো সমস্যায় জর্জরিত এ শহর। এই শহরে আগে শতকরা ১০ ভাগ সড়ক বাতি জ্বলত না। এখন সারা ঢাকা এলইডি বাতির আলোতে আলোকিত। রাস্তাঘাট অনেক উন্নত। মাত্র দুই বছরের প্রচেষ্টা নগরীর এ পরিবর্তন এসেছে।

মেয়র বলেন, আমি বাবার হাত ধরে রাজনীতিতে এসেছি। আমার বাবা সবসময় আলেম-ওলামাদের সম্মান ও শ্রদ্ধা করতেন। বাসায় ভালো কিছু তৈরি হলে পাশের মসজিদের ইমাম ও এতিমখানার জন্য পাঠিয়ে দিতেন। আপনারা বাবার জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে দীর্ঘায়ু দান করেন।

সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ