বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

নিউইয়র্ক হামলার আগে ফেসবুক পোস্টে যা লেখেন বাংলাদেশি আকায়েদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার বোমা বিস্ফোরণের জন্য অভিযুক্ত বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লাহ হামলার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে সোমবার সকালের ব্যস্ত সময়ে শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটালে আকায়েদ উল্লাহ নিজে এবং আরও তিনজন আহত হয়।

ওই হামলার আগ দিয়ে এক পোস্টে আকায়েদ উল্লাহ লেখে, ‘ট্রাম্প তুমি তোমার জাতিকে রক্ষা করতে ব্যর্থ’।

কৌঁসুলিরা বলছেন, ২৭ বছর বয়সী এই তরুণ ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে এমন হামলার চেষ্টা চালায়।

প্রসিকিউটররা যে অভিযোগ দায়ের করেছেন সে অনুসারে আটকের পর আকায়েদ আইএস-এর হয়ে এই কাজ করেছেন বলে উল্লেখ করেন।

তিনি আইএস বাহিনীকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা কারণে এমন বিস্ফোরণের বিষয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন বলেও তদন্তকারীদের কাছে বলেছেন।

২০১১ সালে ফ্যামিলি ভিসা নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্র যান আকায়েদ উল্লাহ। পরে বিয়ে করতে ২০১৬ সালে ঢাকায় আসেন আকায়েদ সেসময় থেকে তার স্ত্রী ঢাকাতেই বসবাস করছেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঢাকায় তার স্ত্রী ও শ্বশুরকে গতকাল সোমবার তারা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

এ বছর সেপ্টেম্বর মাসে আকায়েদ তার শিশুসন্তানকে দেখতে ঢাকায় এসেছিলেন এ তথ্য জানিয়েছে পুলিশ ।

সেসময় আকায়েদ কাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করেছে বা কাদের সঙ্গে মিশেছে অথবা বাংলাদেশের অন্য কোন জঙ্গী সংগঠনের সঙ্গে তার কোনরকম যোগাযোগ আছে কীনা তা জানতে তারা আকায়েদের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করেছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ