বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। কাতারে আল সোমাল রোডে তারা মারা যান।

গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের মীরসরাইয়ে সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। অন্যজনের নাম জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে।

বর্তমানে নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সামসুদ্দীন রিয়াদের পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবার নাম বাহার চৌধুরী। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরে তার বাড়ি। তিনি দীর্ঘদিন কাতারের আল খোর এলাকায় কর্মরত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ