বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

এই প্রথম নির্বাচনে হিজড়া প্রার্থী; সাড়া ফেলেছেন এলাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ১৮, ২০ ও ২২ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিজড়া নাদিরা খানম। দেশের ইতিহাসে তৃতীয় লিঙ্গের কোনো প্রার্থী এটাই প্রথম।

স্বভাবতই রংপুরের মানুষের মুখে মুখে আলোচনাই রয়েছেন তিনি। জনসংযোগে রয়েছেন মহাব্যস্ত।

নাদিরা ১৯৯১ সনে এসএসসি পাশ করেছেন। থাকতেন দিনাজপুর নিউ টাউনের নিজ বাড়িতে। আদমজী জুট মিলস’র প্রোডাকশন ম্যানেজার সিরাজুল ইসলামের চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।

মামার এক বন্ধু ছিলেন নিঃসন্তান। তিনি নাদিরাকে সন্তান হিসেবে লালন-পালন করেন। দিনাজপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকেই তাকে বিএ (ব্যাচেলর অব আর্টস) পাশ করেন। এরপর ইংরেজি বিষয়ে এমএ (মাস্টার্স অব আর্টস) করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহীতে নাদিরা ‘পালক বাবার’ সহায়তায় বিশ্ববিদ্যালয়ের বাইরে ভাড়া বাসায় থেকে পড়াশুনা শেষ করেন ৯৯ সালে।

এরপর ফুলবাড়ীয়া চলে এসে ছোটখাট ব্যবসা শুরু করেন। ২০০৬-০৭ সালের দিকে পরিচয় হয় রংপুরের তৃতীয় লিঙ্গের নূরজাহানের সঙ্গে। তার পরামর্শেই রংপুর চলে আসেন। তৃতীয় লিঙ্গের উন্নয়নে দাঁড় করান ‘ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা’।

বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিদের কাছ থেকে অনুদান নিয়ে তিনি এখন ৩৭০ জন তৃতীয় লিঙ্গের উন্নয়নে কাজ করছেন। তাদের নিয়ে কাজ করতে করতেই সমাজের মূল ধারায় কাজ করার তাগিদ অনুভব করেন তিনি। সেই থেকেই তার চিন্তা হলো জনপ্রতিনিধি হওয়ার। আর এ চিন্তা থেকেই সংরক্ষিত আসনের প্রার্থী হলেন।

নাদিরা খানম বলেন- ‘আমার মতো যারা তৃতীয় লিঙ্গ এবং হত দরিদ্র লোক আছেন, তারা বাস্তবের সঙ্গে যুদ্ধ, সংগ্রাম করছেন। প্রতিনিয়ত সংগ্রাম করে তাদের জীবন চালাতে হচ্ছে। এ সমস্ত লোকদের যেন সেবা করতে পারি।

তৃতীয় লিঙ্গের ওরাও কিছু কাজ করতে পারে এবং সমাজে তাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে, এই উদ্দেশ্যকে সামনে রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। ইনশাল্লাহ আরেকটু চেষ্টা করলে জয় নিশ্চিত হবে।’

আগামী ২১ ডিসেম্বর রসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। নাদিরা পাঁচ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ