বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

১১ জানুয়ারি মুফতী ওয়াক্কাসের কাউন্সিল, ব্যাপক প্রস্তুতি গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আগামী ১১ জানুয়ারি ঢাকায় কাউন্সিল করার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের নেতা মুফতী মোহাম্মদ ওয়াক্কাস। কাউন্সিল সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তবে কাউন্সিলের স্থান এখনো নির্ধারণ করা হয় নি।

এ কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী গঠন করা হবে বলে তিনি আজ আওয়ার ইসলামকে জানান।

তিনি বলেন, অনেক দেখলাম। আর বসে থাকা যায়  না। নেতা-কর্মীদের অনুরোধ ও চাপ উপেক্ষা করে দলের ঐক্য ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু তা সম্ভব হলো না।

জমিয়তের নেতা-কর্মীরা চায় দল ঢেলে সাজানো হোক। আমি তাদের দাবি উপেক্ষা করতে পারি না।

তিনি প্রতিপক্ষের প্রতি অভিযোগ করে বলেন, যারা এক সময় জমিয়তের বিরোধিতা করেছে, তারাই এখন জমিয়তের সব হয়ে গেছে। আমরা এতো বছর জমিয়ত করেও কোনো মূল্য পেলাম না।

আগামী কাউন্সিল সামনে রেখে তিনি সারা দেশ সফর করবেন বলে জানান।

তিনি আশা করছেন, দলীয় নেতা-কর্মী তার আহবানে সাড়া দিয়ে সতস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, শনিবার (৯ ডিসেম্বর) কার্যনির্বাহী পরিষদের বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করে মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের নির্বাহী সদস্যপদ স্থগিত করা হয়। একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়।

অন্যদিকে মজলিসে আমেলার পাল্টা বৈঠক ডেকে সাংগঠনিক স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং গঠনতন্ত্র পরিপন্থী কাজের অভিযোগ করে জমিয়ত মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফিকে জমিয়তের সকল পদ হতে অব্যহতি দিয়ে বিবৃতি পাঠান মুফতি ওয়াক্কাসের অনুসারীগণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ