বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

ওআইসি সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওআইসি সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের ডাকা বিশেষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আগামী ১৩ ডিসেম্বর ওআইসির তুরস্কের রাজধানী ইস্তাম্বুল বিশেষ সম্মেলন অনষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান, গতকাল সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি  হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এ সময়, অর্থমন্ত্রী এ এম এ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি মঙ্গলবার সকালে ইস্তাম্বুল পৌঁছবেন। বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে ওআইসি’র বর্তমান সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সঙ্গে রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ