বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

ডিএনসিসি উপ নির্বাচনে তাবিথ আউয়ালই হচ্ছেন বিএনপি প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বিএনপি’র প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের উপরই আস্থা রাখছে দলীয় হাই কমান্ড। দলের নীতি নির্ধারণী ফোরাম তাবিথ আউয়ালের ব‍্যাপারেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের এমন তথ‍্যই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশানেস্থ চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সোয়া নয়টার দিকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। রুদ্বদ্ধার এই বৈঠক শেষ হয় রাত সাড়ে দশটায়।

জানা যায়, চলমান জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, রংপুর সিটি নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া, ফিলিস্তিন ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দলের স্থায়ী কমিটির সদ্যস্যদের নিয়ে এ বৈঠক আহবান করেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব‍্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ