শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রামে যুদ্ধাপরাধীদের তালিকায় চরমোনাই পীরের ছবি! কর্মীদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসহাব উদ্দীন
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে আন্দরকিল্লাস্থ নগর ভবনে মুক্তিযুদ্ধের প্রদর্শনী অনুষ্ঠানে ৭১-এর রাজাকারদের প্রদর্শনীতে চরমোনাই'র মরহুম পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করীম রহ. এর ছবি লাগানো হয়েছে।

কিন্তু ছবির নিচে পরিচয় হিসেবে নাম লেখা হয়েছে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এ ঘটনায় চট্টগ্রামে চরমোনাই পীরের অনুসারী ও ইসলাম প্রিয় জনতার মাঝে ক্ষোভের  সৃষ্টি হয়।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি আল মুহাম্মাদ ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টা জেনেছি এবং কর্তৃপক্ষকে অভিহিত করেছি। যদি তারা ছবি সরিয়ে না নেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেব।

নগর প্রচার সম্পাদক মুহা. সগীর আহমদ চৌধুরী বলেন, নিন্দা জানানোর ভাষা নাই।কর্পোরেশনের দায়িত্বশীল  এত নির্বোধ, মূর্খ এবং কাণ্ডজ্ঞানহীন হতে পারে তা এটা না দেখলে বিশ্বাস করা যেতো না।

তিনি বলেন, লাখও মানুষের কাছে হক্কানি পীর হিসেবে পরিচিত মরহুম শায়খ সৈয়দ ফজলুল করীম এর ছবিকে এটিএম আজহারুল ইসলাম বলে চালিয়ে দিয়েছে তারা। কতটা নিরক্ষর হলে এ কাজটা তারা করতে পারে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতিসত্তর সৈয়দ ফজলুল করীম রহ. এর ছাব সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ