বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

বিএনপিকে নির্বাচনে আনতে সংবিধান সংশোধনের প্রশ্নই ওঠে না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নতুন আইন করে বা সংবিধান সংশোধন করে বিএনপিকে ক্ষমতায় আনার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে বাংলাদেশের সংবিধান ও আইন মেনে নির্বাচনে আসতে হবে। নতুন আইন করে তাদেরকে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না।

নগর নাট্যমঞ্চে বাংলাদেশ দলিল লেখক সমিতি আয়োজিত অনুষ্ঠানে  শনিবার প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, ১৯৭২ সালে ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে আমাদের যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায়িত্বে থাকবেন। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

তিনি বলেন, ২০০৯ সালের পর থেকে বাংলাদেশ উন্নতির দিকে উঠছে। এই উন্নতি সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য। প্রত্যেকটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী তার দক্ষতা, মেধা দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যদার আসনে নিয়ে গেছেন।

দলিল লেখক সমিতির সভাপতি নুরুল আলম ভূঁইয়া বলেন, কোনো পেশাজীবীর বয়সসীমা সরকার নির্ধারণ করে দিতে পারে না। সাংবাদিক, আইনজীবী, চিকিৎসকের কোনো বয়সসীমা নির্ধারণ করা নেই। তাহলে দলিল লেখকদের ৬৫ বছর বয়সসীমা নির্ধারণ করে দেওয়া থাকবে কেন?

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, আকম বাহাউদ্দীন বাহার এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিচালক খান মো. আব্দুল মান্নান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ