বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

সোমবার ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল মেক্রোনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জলবায়ুবিষয়ক ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ অংশ নিতে আসছে ১১ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রোহিঙ্গা সমস্যার সমাধানে ফ্রান্স প্রেসিডেন্টসহ অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সফর উপলক্ষে গভীর উচ্ছ্বাস জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা।

মঙ্গলবার অনুষ্ঠিতব্য ওয়ান প্ল্যানেট সামিটে বক্তব্য রাখবেন ফ্রান্সের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সামিটে বৈশ্বিক প্রতিবেশগত জরুরি অবস্থা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাবেন বিশ্বনেতারা।

ঐতিহাসিক প্যারিস চুক্তির দুই বছর পর এখন দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করেন আয়োজকরা। সরকারি-বেসরকারি অর্থায়নে কীভাবে সৃষ্টিশীল ও সর্বজনগ্রাহ্য পদ্ধতি ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করা যায়, সেদিকেই গুরুত্ব দেওয়া হবে এবারের সামিটে। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ