বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

‘জেরুজালেম নিয়ে ইহুদী-নাসারাদের সমন্বিত ষড়যন্ত্র রুখেতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমকে অবৈধ দখলদার ইসরাঈলের রাজধানী ঘোষণা করে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। এই পাগল প্রেসিডেন্ট একের পর এক ভুল পদক্ষেপের কারণে নিজ দেশেই চরম বিতর্কিত। খোদ আমেরিকার জনগণই তাকে ক্ষমতায় দেখেতে চায় না। তিনি জেরুজালেম নিয়ে আরেকটি বিতর্কিত ঘোষনা দিয়ে গোটা আমেরিকার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছেন।

মাওলানা নেজামী বলেন, জেরুজালেম নিয়ে ইহুদি-নাসারাদের সমন্বিত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বমুসলিমকে রুখে দাঁড়াতে হবে। তা না হলে গোটা মধ্যপ্রাচ্য ইহুদিদের দখলে চলে যাবে।

মাওলানা নেজামী আরো বলেন, জেরুজালেমে মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস রয়েছে। কোন অবস্থাতেই এই পবিত্র নগরীকে মুসলমানরা হাতছাড়া হতে দিবে না। ট্রাম্পকে অবিলম্বে এই বিদ্বেষী ঘোষণা প্রত্যাহার করতে হবে। অন্যথায় বাংলাদেশসহ মুসলিম রাষ্ট্রগুলোকে আমেরিকার সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

আজ বৃহস্পতিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান এসব কথা বলেন।

ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা শেখ লোকমান হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা গাজী হেদায়েতুল্লাহ, মাওলানা তাসলীম আহমদ, মাওলানা ক্বারী নাসিরউদ্দিন

মাওলানা সালমান আহমদ, মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা আব্দুল্লাহ ফরহাদ, ছাত্র খেলাফতের সভাপতি মু. খোরশেদ আলম, সেক্রেটারী আবুল হাশিম, ছাত্রনেতা মুহিউদ্দিন, ইরফান পাঠান, ইলিয়াছ আহমদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বায়তুল মোকাররমের উত্তর গেইটে এসে দুআর মাধ্যমে শেষ হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ