বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে জমিয়তে তালাবার মানবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইসরাইলের জবরদখলকৃত ফিলিস্তিনী শহর আল কুদসকে (জেরুজালেম) ইসরাইলের রাজধানী ঘোষণা করায় বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে মানবন্ধন করেছে জমিয়তে তালাবা বাংলাদেশ।

জমিয়তে তালাবা বাংলাদেশ এর সভাপতি তোফায়েল গাজালির সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে নেতৃবৃন্দ বলেন, মুসলমানদের পবিত্র শহর জেরুজালেম। এটা ফিলিস্তিনিদের ভূমি। এই ভূমি ইসরাইল অবৈধভাবে জবর দখল করে রেখেছে।

জবরদখলকৃত এ ভূমিকে ট্রাম্প ইসরাইলের রাজধানী ঘোষণা করে শুধু ফিলিস্তিন নয় সমগ্র মুসলিমবিশ্বকে নতুন করে সংকটের মুখে ফেলে দিয়েছে। অবিলম্বে অযৌক্তিক ও অমানবিক এ ঘোষণা প্রত্যাহার করতে হবে।

তারা বলেন, মার্কিন প্রেসেডিন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী বলে যে ঘোষণা দিয়েছেন, এটা অবৈধ এবং অন্যায়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অন্যায়ের পক্ষে এবং আগ্রাসী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে এক তরফা সমর্থন দেওয়ার শামিল। এই সিদ্ধান্তে শুধু মুসলিমরাই হতাশ হয়নি, বরং বিশ্বের শান্তিকামী সকলেই আঘাত পেয়েছে।

মুসলিম রাষ্ট্র হিসেবে ট্রাম্পের এ নোংরা অপরাজনীতির প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারকে আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে আরব দেশগুলোর পাশাপাশি বাংলাদেশকেও মুখ্য ভূমিকা পালন করতে ।

মানবন্ধনে বক্তব্য রাখেন জমিয়তে তালাবা বাংলাদেশ ঢাকা মহানগরীর সদস্য সচিব মাওলানা আলীম উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, এইচ এস খান আসাদ, সালমান খান বাদশা, সাইফুল ইসলাম প্রমুখ।

কাল সারাদেশে হেফাজতের বিক্ষোভ মিছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ