বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আশরাফ
শরীয়তপুর থেকে

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা সানাইয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম আবদুল আজীজ মাতুব্বর (৫০)।

নিহত আবদুল আজীজের বাড়ি শরিয়তপুর জেলার সদর থানার ডোমসার ইউনিয়নের সুজন দোয়ার গ্রামে। সে মৃত নুর মোহাম্মাদ মাতবরের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ ৪ ডিসেম্বর ২০১৭ সকাল ৯টার দিকে আবদুল আজীজ তার মালিকানাধীন সোফা কারখানা থেকে বের হলে আগ থেকে অপেক্ষমান ছিনতাইকারীরা তাকে ডেকে পুরাতন একটা হুনডাই এলেন্ত্রা গাড়ির পাশে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথার উপরে যখম করে নির্মম ভাবে খুন করে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। মৃত্যু নিশ্চিত হলে গাড়ি নিয়ে পালিয়ে যায় খুনিরা।

মৃত্যুর সংবাদ পেয়ে নিহতর ভাই তোফাজ্জেল মাতবরসহ নিহতর ছেলে আত্মীয়স্বজন সহ অসংখ প্রবাসীরা উপস্থিত হন।পরে স্থানীয় পুলিশ প্রশাসন ও রিয়াদস্থ বাংলাদেশ দুতাবাসের প্রতিনিধি দলসহ বিভিন্ন বাংলাদেশি মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত হয়ে মৃত্যুর রহস্য উৎঘাটনের চেষ্টা করছেন।

আবদুল আজীজের মৃত্যুতে শিফা সানাইয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ