বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

১৭ টি স্বর্ণের বারসহ তিন ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
অাজ সোমবার সকালে বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ভারতে পাচারের সময় ১৭টি স্বর্ণের বারসহ তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের বারগুলো ভারতীয় নাগরিকদের তলপেটে ছিল। ওই স্বর্ণের বারগুলোর মূল্য ১ কোটি টাকা বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।

আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন- ধীমান সরকার (৩৮) কলকাতার গৌরি সারাইল গ্রামের ধীরেন নাথ সরকারের ছেলে, নীতিশ সিং (২৫), কলাকাতার ২৪ পরগনা জেলার ধীরেন্দ্র সিংহের ছেলে এবং মহেশ লাল (২৯) পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর থানার বীরজু লালের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক জানান, বিপুল পরিমাণ স্বর্ণপাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম বেনাপোল আর্ন্তজাতিক কাস্টমস চেকপোস্ট এলাকায় ওঁৎ পেতে থাকে।

পরে সেখান থেকে ভারতগামী পাসপোর্ট যাত্রী ধীমান সরকার, নীতিশ সিং ও মহেশ লালকে আটক করে।

পরে তাদের মেডিসিন খাইয়ে পেটের ভেতর থেকে পৃথকভাবে ১৭টি স্বর্ণের বার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের ওই কর্মকর্তা জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন ব্যবহার করে পাসপোর্টযোগে স্বর্ণপাচার করে আসছিল।

আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে  এবং এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ