বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

স্বামীর হাতে খুন হলেন উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রী লিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পারিবারিক কলহের কারণে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম লুদমিনা আহমেদ লিজা (৩৮)। রাজধানীর মুগদায় নিজের বাসায় খুন হন লিজা।

জানা যায়, লিজা উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংগীত বিভাগের সদস্য ও ঢাকা মহানগর সংসদের সাবেক সম্পাদক ছিলেন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিজার স্বামী এসএম সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় মুগদা থানায় মামলা হয়েছে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক মিডিয়াকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্বামীর হাতে লিজা খুন হন বলে অভিযোগ পেয়েছি। ওই ঘটনায় তার স্বামী সাজ্জাদকে এরই মধ্যে আমরা গ্রেফতার করেছি, মামলাও হয়েছে। লাশ ঢামেকে পাঠানো হয়েছে।

ওসি এনামুল আরো বলেন, পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদ লিজার ডান পাশের চোখে ভারি কিছু দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ