বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

মিয়ানমারের ফাঁদে পড়েছে সরকার: ব্যারিস্টার মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মিয়ানমারের সঙ্গে সরকারের চুক্তিকে ‘ফাঁদ’ বলে মন্তব্য করেন বিএনপির নেতা মওদুদ আহমদ।

গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠনের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ভারত, চীন, রাশিয়াকে সরকার পক্ষে আনতে পারেনি। তাদের কারণেই বাংলাদেশকে মিয়ানমারের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করতে হয়েছে।

বিএনপির এই নেতা রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরে সরকারের নেওয়া ২ হাজার ৩১২ কেটি টাকার প্রকল্পেরও সমালোচনা করেন।

তিনি এই প্রকল্প অবিলম্বে বাতিল করার দাবি জানিয়ে সরকারের উদ্দেশে বলেন, ‘একদিকে বলছেন, আপনি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছেন। অন্যদিকে আপনি তাদের স্থায়ী থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। তার মানে কী?’

ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক মন্ত্রী জাকারিয়া খান চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ