বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

আজ শেষ হচ্ছে দিনাজপুর জেলা ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দিনাজপুর জেলা ইজতেমা। দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে এ ইজতেমায় অংশ নেন দেশ বিদেশের লক্ষাধিক মুসল্লি।

গত বৃহস্পতিবার বাদ ফজর বয়ানের মাধ্যমে শুরু হওয়া ইজতেমা আজ মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

দিনাজপুর জেলার ১৩ উপজেলার ছাড়াও উত্তরাঞ্চলসহ দেশ-বিদেশের বেশ কিছু এলাকা থেকে তাবলিগ জামাতসহ সর্বস্তরের মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করেছে।

এছাড়াও গতকাল ইজতেমার ময়দানে অনুষ্ঠিত জুমার জামাতে প্রায় ৩ লাখ মুসল্লি অংশগ্রহণ করে। জুমার নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিনাজপুর তাবলিগ জামাতের আমির মো. লতিফুর রহমান জানান, মানুষকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার জন্য এই ইজতেমার আয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ