বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

‘রোহিঙ্গাদের কারণে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন বিপন্ন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ১০ লাখ বিদেশি নাগরিক এখন আমাদের দেশে অবস্থান করছে। যাদেরকে আমরা রোহিঙ্গা বলি। এদের কারণে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন বিপন্ন হবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রবীণ এই নেতা বলেন, এই যে ১০ লাখ মানুষ, তাদের মাধ্যমে দেশে যে নৈরাজ্য, অরাজকতা আসবে এভং তাদের কারণে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন বিপন্ন হবে এতে কোনো সন্দেহ নেই।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সম্পর্কে সাবেক এই আইনমন্ত্রী বলেন, প্রায় ৫০ বছর ধরে সুপ্রিম কোর্টে কাজ করছি। আমি কোনোদিন শুনিনি যে, সাপ্তাহিক জামিন হয়। এর থেকে অপমানজনক আর কী হতে পারে! খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ