সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

বিয়ের প্রলোভনে রোহিঙ্গা তরুণী নিয়ে পালানোর চেষ্টা, আটক দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের উখিয়ায় অস্থায়ী রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে এক তরুণীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে  শুক্রবার বিকালে এক রোহিঙ্গা তরুণীকে নিয়ে পালানোর সময় উখিয়া ডিগ্রি কলেজের সামনে তল্লাশি চৌকিতে ধরা পড়ে দুই যুবক।

পরে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবককে ৭ মাস করে কারাদণ্ডপ্রদান করা হয়। আটককৃতরা হলেন, খুলনার রফিকুল ইসলাম (৩২) ও সাতক্ষীরার হারুনুর রশিদ (৩৭)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উখিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আশ্রয় শিবির থেকে এক তরুণীকে খুলনা নিয়ে যাচ্ছিলেন ওই দুই যুবক। ওই সময় তারা হাতেনাতে ধরা পড়ে। পরে আদালতের কাছে অপরাধ স্বীকার করায় তাদেরকে ৭মাস করে কারাদণ্ড দেয়া হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ