বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

পোপের উপস্থিতিতে সর্বধর্মীয় প্রার্থনা সভা বাড়াবাড়ি: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে নিয়ে অতিমাত্রায় বাড়াবাড়িকে অশুভ লক্ষণ হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পোপ খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু বটে কিন্তু মুসলমানদের ধর্মগুরু নন। তাকে নিয়ে সর্বধর্মীয় প্রার্থনা অনুষ্ঠান না করে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রার্থণা সভা করা যেতে পারে। সর্বধর্মীয় প্রার্থনা ইসলাম অনুমোদিত নয়। কাজেই এ ধরণের সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত।

তিনি আরও বলেন, ইসলাম অন্য কোন ধর্মকে খাটো করে দেখে না। কিন্তু সর্বধর্মীয় প্রার্থনা সভার মত কোন সভা ইসলাম সমর্থন করে না। ইসলাম শান্তি, মানবতা ও কল্যাণের ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের কাজ। ইসলাম পৃথিবীতে এসেছে কল্যাণ ও মুক্তির জন্য। ইসলামকে যে ব্যক্তি যতটুকু গ্রহণ করেছে, সে ততটুকু মুক্তি পেয়েছে। কাজেই ইসলাম ও গাইরে ইসলামকে তালগোল পাকিয়ে ফেলার মত কোন ঘটনা মেনে নেয়া যায় না।

পোপ ফ্রান্সিসকে আল্লামা কাসেমীর অভিনন্দন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ