বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

তুর্কি অর্থায়নে মসজিদে নববীর আদলে বাংলাদেশে ২ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্ক সরকারের অর্থায়নে সিলেটে পুনর্নির্মিত হবে দুই মসজিদ। মসজিদে নববীর আদলে নগরের নয়াসড়ক ও শেখঘাট জামে মসজিদ পুনর্নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ লক্ষ্যে মসজিদ দুটির স্থান পরিদর্শন করেন তুরস্কের একটি প্রতিনিধি দল।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে তুরস্ক সরকার ঐতিহ্যবাহী মসজিদ দু’টির পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার এ লক্ষ্যে মসজিদ দুটির স্থান পরিদর্শন করেন তুরস্কের একটি প্রতিনিধি দল।

পরিদর্শনে আসা তুরস্কের প্রতিনিধি দলের প্রধান ঢাকাস্থ তুরস্ক হাইকমিশনের ডেপুটি কো-অর্ডিনেটর শরীফাহ উস্তুর সাংবাদিকদের জানান, তুরস্কের প্রকৌশলীদের সহযোগিতায়, তাদের নিজস্ব নকশায় ও নিজস্ব মিস্ত্রি দিয়ে মসজিদ দুটি নির্মাণ করা হবে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, তুরস্ক সরকারের অর্থায়নে এটিই হবে বাংলাদেশের প্রথম কোনো মসজিদ নির্মাণ। পুনর্নির্মাণের পর মসজিদ দুইটিতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লিরা ইবাদত বন্দেগি করতে পারবেন। এছাড়া দৃষ্টিনন্দন মসজিদগুলো পুনর্নির্মাণ কাজ শেষ হলে সবার নজর কাড়বে বলেও আশা প্রকাশ করেন মেয়র।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আরও জানান, সিলেট নগরের পুরনো মসজিদ হিসেবে নয়াসড়সক ও শেখঘাট জামে মসজিদ পুনর্নির্মাণে সহায়তার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তুরস্ক সরকারের কাছে চিঠি লিখা হয়েছিল। তুরস্কের মসজিদের দৃষ্টিনন্দন নকশা ও পরিকল্পনা দিয়ে তাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে লেখা চিঠির জবাবে দুই সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মসজিদ দুইটি পরিদর্শন করে যান।

এসময় আরও উপস্থিত ছিলেন-সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর, শামছুল ইসলামসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মসজিদ কমিটির সদস্যরা।

পরে নগর ভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সফররত তুরস্কের প্রতিনিধি দল। এ সময় নগরীর উন্নয়নমূলক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ