বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

কাল থেকে ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) ২৭টি জেলায় ডিজিটাল জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হবে।

সিটি কর্পোরেশন এলাকার পর এবার এসব জেলায় স্মার্টকার্ড বিতরণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জুনিয়র কনসালটেন্ট কমিউনিকেশন অফিসার হোসাইন আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

১ ডিসেম্বর থেকে সেসব জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে সেগুলো হলো, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুর সদর, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর, রাঙামাটি সদর, পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর, বরগুনা সদর, মেহেরপুর সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, সুনামগঞ্জ সদর, বগুড়া সদর, জয়পুরহাট সদর, পাবনা সদর, নেত্রকোনা সদর, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর, পঞ্চগড় সদর, গাইবান্ধা সদর, নীলফামারী সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর ও নোয়াখালী সদর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ