বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

শাজনীন হত্যা মামলার আসামি শহীদুলের ফাঁসি কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের নিজ বাড়িতে শিল্পপতি লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম রহমান হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদের ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার রাত পৌনে ১০টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তার ফাঁসি কার্যকর করা হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান কারাফটকে এসে ফাঁসি কার্যকরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর ঘণ্টাখানেক আগে জেলা সিভিল সার্জন সৈয়দ মো. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামসহ পুলিশ প্রশাসনের লোকজন কারাগারের প্রবেশ করেন।

শহীদের ফাঁসি কার্যকর করাকে ঘিরে কারাফটকের সামনে বিকেল থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহীদের ছোট ভাই মহিদুল ইসলাম, খালা, বোনসহ পরিবারের পাঁচ সদস্য কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, গুলশানে নিহত শাজনীন তাসনিম রহমান হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদ এই কারাগারে গত পাঁচ বছর ধরে বন্দি ছিলেন। সর্বোচ্চ আদালতে রিভিউ খারিজের পর তাকে কারাগারের কনডেম সেলে রাখা হয়। পরে তার মৃত্যু পরোয়ানা কারাগারে এসে পোঁছায় এবং আদালতের রায় কার্যকরের জন্য কারাগারে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রস্তুতি নেয়া হয়। রাত পৌনে ১০টার দিকে কারাগারের জল্লাদ রাজু শহীদের ফাঁসি কার্যকর করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ