শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় নিহত ২, আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ নিহত ২ ও ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।অভিযানের জন্য ইতোমধ্যেই র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে।

বিষ্ফোরণে পুড়ে ছারখার বাড়িটির ভেতরে তারা মানুষের মৃতদেহের দুই জোড়া পা দেখতে পান। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকসহ তিনজনকে আটকও করা হয়েছে।

র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাতে বাড়িটিতে বিস্ফোরণের কারণে আগুন ধরে গেলে ঢাকা থেকে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে ডেকে পাঠানো হয়। দলটি সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এখন তারা কাজ শুরু করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম।

তিনি বলেন, যেহেতু তারা বাড়ির মালিক। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তারা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত কিনা-সেটি আমরা এখনো নিশ্চিত নয়। তাদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এই জঙ্গি আস্তানায় কারা যাতায়াত করত, সেটি হয়তো বাড়ির মালিক হিসেবে রাসিকুলসহ আটককৃতরা জানেন। এই কারণেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আবার তারা নিজেরাও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ