বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

৬ কারণে বিএনপিকে বর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ বছর পরপর নির্বাচনী বির্তক, নির্বাচন বানচালের পাঁয়তারা, ভুতের সরকার প্রতিষ্ঠার চক্রান্ত, ইতিহাসের পাতাবদল, জঙ্গি উৎপাদন ও আগুনসন্ত্রাস- এই ছয় কারণে বিএনপিকে বর্জনের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মহানগর পূর্ব আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

ইনু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতি নয় ‘জঙ্গিনীতি’ করছেন বলেই তাকে রাজনীতি ও ক্ষমতার বাইরেই রাখতে হবে। কারণ রাজনীতিতে জঙ্গিনীতির কোনো স্থান নেই।

তথ্যমন্ত্রী বলেন, দেশে শান্তির যুদ্ধ চলছে। উন্নয়নের যুদ্ধ চলছে। জীবনের মান উন্নয়নের যুদ্ধ চলছে। অস্বচ্ছলতা থেকে একটু স্বচ্ছলতা অর্জনের যুদ্ধ চলছে। রাজনীতি ও জীবনের যুদ্ধের মধ্যেই আগামী নির্বাচন আসছে। অশান্তির ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করেই যথাসময়ে নির্বাচন করতে হবে।

জাসদ মহানগর পূর্ব সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ