বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি নারীদের জন্য ড্রাইভিং স্কুল খুলবে প্রিন্সেস নাওরা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিন্সেস নাওরা বিশ্ববিদ্যালয় (PNU) রিয়াদ সৌদি নারীদের ড্রাইভিং ও ট্রাফিক বিধি-বিধান শিক্ষা প্রদানের জন্য স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

প্রিন্সেস নাওরা বিশ্ববিদ্যালয় (PNU) রিয়াদ-এর রেক্টর ড. হুদা বিনতে মুহাম্মদ বলেন, সৌদি নারীদের জন্য স্থাপিত সর্বপ্রথম ড্রাইভিং স্কুল এটি।

সম্প্রতি বাদশাহ সালমান নারীদের ড্রাইভিং করার অনুমতি প্রদান করে এক রাষ্ট্রীয় ফরমান জারি করেন। সেই আলোকে ২৪ নভেম্বর, ২০১৭ প্রিন্সেস নাওরা বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. হুদা বিনতে মুহাম্মদ আল-আমিল ও ডাইরেক্টরি অব ট্রাফিকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জনাব মুহাম্মদ আল-বাসসামির সাথে স্কুল স্থাপন বিষয়ে এক যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ স্কুল হাতে কলমে ও সরাসরি ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান ও পুরুষদের মতো ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ