বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

রসিক নির্বাচন: ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়ন দাখিল করা ১৩ মেয়র প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীসহ ১৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে ৮ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪ জন রয়েছেন।

রোববার(২৬ নভেম্বর) বিকেলে যাচাই বাছাইয়ে শেষ দিনে এ তথ্য জানান রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

রিটানিং কর্মকর্তা বলেন, ঋণ খেলাপি এবং ত্রুটিযুক্ত কাগজপত্র সংযুক্ত থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

মেয়র পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন: রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক, স্বতন্ত্র সুইটি আনজুম, মেহেদী হাসান বনি, শাকিল রায়হান ও মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে ৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়।

সুভাষ চন্দ্র সরকার আরো জানান, ১৩ জন মেয়র প্রার্থীর মধ্যে ৬ জন ছাড়াও ২শ ৯৩ জন নারী ও পুরুষ কাউন্সিলদের মধ্যে ৮ জন সাধারন কাউন্সিলর এবং ৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল হয়েছে ।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ৪ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ