বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাবনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনার বেড়ায় সবুজ মণ্ডল (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দুর্গম ঢালার চরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢালার চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী জানান, নিহত সবুজ স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং তার সমর্থক ছিলেন। তিনি ঢালার চর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লোকমান মণ্ডলের ছেলে।

তিনি আরো জানান, রাত ৮টার দিকে সবুজ নিজ গ্রামের ছাইসোবা খানকার কাছে চায়ের দোকানের সামনে বসে চা পান করছিলেন। এ সময় ২০ থেকে ২৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত এসে তাকে লোকজনের মধ্য থেকে ধরে নিয়ে যায় এবং চায়ের দোকানের পাশেই গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে আমিনপুর থানার ওসি সুকুমার মোহন্ত বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।