বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দুই ট্রেনের সংঘর্ষে খুলনার রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার দর্শনা হোল্ডস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে দর্শনা রেলস্টেশন জিআরপি ইনচার্জ জাফর হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের (৬০০৪) সঙ্গে মধুখালী সাঠর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের (৬৪১১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জিআরপি ইনচার্জ আরও বলেন, এ ঘটনার পরই রাজবাড়ীতে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে।

তিনি জানান,তারা ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান জিআরপি ইনচার্জ জাফর ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ