বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইয়ের অগ্রহায়নের মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আগামী কাল (২৬নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অন্যতম ধর্মীয় জমায়েত বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিল৷ মাহফিল চলবে টানা তিন দিন৷

ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে জামাতবদ্ধ/একাকীভাবে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী চরমোনাই ময়দানে উপস্থিত হয়েছেন৷ উত্তরবঙ্গ ও ঢাকার অধিকাংশ মুসল্লী আজ রাতে লঞ্চযোগে মাহফিলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন৷

ময়াদনে অবস্থান করছেন এমন কয়েকজন উচ্চপর্যায়ের দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা যায়, এবার অগ্রহায়ণের মাহফিল উপলক্ষ্যে দুইটি বিশাল মাঠ প্রস্তুত করা হয়েছে৷ প্রথম মাঠ ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে৷ আজ রাতের মধ্যে দ্বিতীয় মাঠও পূর্ণ হয়ে যাবে৷

গত বছরের তুলনায় এবারে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা জানান।

ইশা ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ইতোমধ্যেই মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ মুসল্লীদের সব ধরনের সেবা যাতে নিশ্চিত হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে৷ মাহফিল প্যান্ডেল সংলগ্ন অস্থায়ী হাসপাতাল আগের তুলনায় আরো উন্নত করা হয়েছে৷ প্রস্তুতি কাজ তদারকি করেছেন স্বয়ং আমীরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই৷

আগামী কাল বাদ জোহর হজরত পীর সাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের মূল কার্যক্রম শুরু হবে৷ তিন দিনব্যাপী এই মাহফিলে মোট সাতটি মৌলিক বয়ান হবে৷ পীর সাহেব, মুফতি সৈয়দ ফয়জুল করিম ও প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানি বয়ান রাখবেন৷ শেষ দিন আখেরি মোনাজাত পরিচালনা করবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম৷

মাহফিল উপলক্ষ্যে দেশের বাইরের কোনো আলেম আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওই দায়িত্বশীল বলেন, অগ্রহায়ণের এবারের মাহফিলে কোনো বিদেশি মেহমান আসছেন না৷ তবে পীর সাহেবের পক্ষ থেকে দেশের শীর্ষ আলেমদের মাহফিলে বিশেষভাবে দাওয়াত প্রদান করা হয়েছে৷ তারা সকলেই আসবেন বলে আশা করা হচ্ছে৷

বয়ান, জিকির, কুরআন, নামাজ ও সুন্নতি আমলের মশক, তা’লিম, তারবিয়ত, বাইয়াত গ্রহণ, উলামা সম্মেলন, ছাত্র গণ জমায়েত ইত্যাদি নানাবিধ আত্ম-উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে আগত মুসল্লীগণ সময় অতিবাহিত করবেন৷

ব্যক্তিগত প্রোগ্রাম না থাকলে চরমোনাই মাহফিলে যেতাম: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ