বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার জামায়াতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আগামী ২৬ নভেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত পুরোপুরি অন্যায় ও অযৌক্তিক। এ সিদ্ধান্ত দেশের মধ্যবিত্ত ও দরিদ্র জনগণের জন্য মরার ওপর খাঁড়ার ঘায়ের শামিল।’

বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয় বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা। তিনি বলেন, ‘এ সরকার জনগণের স্বার্থ, সুবিধা-অসুবিধা ও সুখ-দুঃখের কথা ভেবে কাজ করে না। সরকারের লক্ষ্য জনগণকে শোষণ করে জুলুম-নির্যাতন চালিয়ে শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকা। এ কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের কাছ থেকে জনগণের কোনও কল্যাণ আশা করা যায় না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিইআরসি পক্ষ থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন এ হার কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে। পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম তাতে বাড়ছে না।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ