বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

রাজধানী ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এক ডাকাতের মৃত্যু হয়েছে। নিহত ডাকাতের নাম বিল্লাল হোসেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশের খিলগাঁও বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাদিয়া জুঁই জানান, বিল্লাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেফতার ছিলেন।

বৃহস্পতিবার রাতে বিল্লালকে নিয়ে তার সহযোগীদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।

অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বিল্লাল গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নাদিয়া জুঁই আরও জানান, 'বন্দুকযুদ্ধে' খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির খানসহ তিন পুলিশ সদস্য  আহত হয়েছেন। তারা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে একটি শটগান ও ৫টি গুলি উদ্ধার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ