বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আগামী বছর থেকেই ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রতিবছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম পবিত্র মক্কা নগরীতে যায় হজের উদ্দেশে। এটি সৌদি আরবের পর্যটনে বড় অবদান রাখে।দেশটি সাধারণ পর্যটকদের আকর্ষণ করার জন্যও পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

বর্তমান সৌদি যুবরাজ এবং কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ-এর প্রধান প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুলআজিজ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সৌদি প্রিন্সের এ সাক্ষাৎকারটি বুধবার সিএনএন-এ সম্প্রচার করা হয়। সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার রক্ষণশীল দেশটিকে উন্মুক্ত করে দিতে চাইছে। অর্থনীতিতে বৈচিত্র্য আনতে আয়ের নতুন নতুন উৎসের সন্ধান করা হচ্ছে।

বর্তমানে সৌদি আরবে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে। আবাসিক কর্মী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তি, ব্যবসায়ী এবং হজযাত্রীরাই এখন দেশটিতে ভিসা পান। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যে কেউ ট্যুরিস্ট ভিসায় দেশটি ভ্রমণ করতে পারবেন।

কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ-এর প্রধান বলেন, যারা এখানে আসতে চান এবং এই দেশ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে চান তাদের প্রতি লক্ষ্য রেখেই এই নিয়ম করা হয়েছে।

ভিসা পরিকল্পনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৮ সালের মধ্যেই এর বাস্তবায়নে সরকার আশাবাদী। এছাড়া লোকজন যেন সহজে ভিসার জন্য আবেদন করতে পারেন সেজন্য অনলাইন প্রযুক্তি ব্যবহার করা হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ