বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

হজব্যবস্থাপনাকে আরও উন্নত ও ত্রুটিমুক্ত করা হচ্ছে: ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার হজব্যবস্থাপনাকে আরও সুন্দর ও উন্নত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তিনি বলেছেন, আগামী হজ ব্যবস্থাপনা হবে ত্রুটি ও হয়রানিমুক্ত। এজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর ও সংস্থার সমন্বয়ে উন্নত হজব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

এছাড়াও ন্যায্য খরচে হজযাত্রী পরিবহন, মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এবং খাবার নিশ্চিত করতেও কাজ করছে সরকার-বলেন মন্ত্রী

বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে দিনব্যাপী ‘হজ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা-২০১৭’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে আমরা হজ ব্যবস্থাপনার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হজ হারুন এমপি, ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক।

কর্মশালায় গত হজে সৌদি আরবে এবং বাংলাদেশ প্রান্তে হজ ব্যবস্থাপনায় উদ্ভুত সমস্যা নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, সংস্থা, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ও আটাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশেষ আমন্ত্রণে কাউন্সেলর হজ (জেদ্দা) মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ