বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ৩০ নভেম্বর হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে তিনটি দল।

দলগুলো হলো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় এ হরতালের ডাক দিয়েছে বামপন্থি দলগুলোর জোটটি।

সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হবে বলে চন্দন সিদ্ধার্থ স্বাক্ষরিত সিপিবির কেন্দ্রীয় দফতর বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় বাম নেতারা বলেন, গণশুনানিকে উপেক্ষা করে মালিক-আমলাদের স্বার্থরক্ষায় বিদ্যুতের দাম বাড়ানোর একতরফা ঘোষণা অগণতান্ত্রিক এবং গণবিরোধী। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত এ দাম প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানো হয়েছে যা আগামী ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।

২০২১ সালের মধ্যে প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ