বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

চট্টগ্রামের শানে রেসালত সম্মেলন সফল করুন: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী থেকে

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আগামীকাল শুক্রবার এবং শনিবার চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে শানে রেসালত সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। মিয়ানমারের সরকার ও বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরতম হত্যাকাণ্ড চালিয়ে মানবাধিকার ভুলুণ্ঠিত করেছে। ইহুদী-খ্রিস্টান ও ইসলামবিদ্বেষী গোষ্টী মুসলমানদের ঈমান আকীদা, তাহজীব তামাদ্দুন ধ্বংস করতে চায়।

শিরক বিদআত ও কুফরি কালচার আমাদের সমাজকে কলুষিত করে ফেলেছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাওহিদ ও রিসালতের অনুপম আদর্শ পরিপূর্ণ অনুসরণ করতে হবে। বিশ্বনবী সা. এর পবিত্র শান মান মর্যাদা রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাসূল সা. সীরাত সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে শানে রেসালত সম্মেলনের আয়োজন করা হচ্ছে। তাই ঈমানী দাবীতে আগামিকাল ও পরশুর সম্মেলন সফল করুন!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ