বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবারের শানে রেসালত সম্মেলন অন্যরকম প্রভাব ফেলবে: আজীজুল হক ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল (শুক্রবার) থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বহুল আলোচিত শানে রেসালত সম্মেলন। সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আওয়ার ইসলামকে মুঠোফোনে সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী।

সাক্ষাৎকার নিয়েছে আওয়ার ইসলামের প্রতিবেদক ইশতিয়াক সিদ্দিকী।

কাল থেকে শুরু হচ্ছে শানে রেসালত সম্মেলন। আপনাদের প্রস্তুতি কতটুকু?

আলহামদুলিল্লাহ, প্রশাসনিক অনুমতি, প্যান্ডেল তৈরিসহ আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু রাত পোহানোর অপেক্ষা।

বেশ কয়েক বছর পর জমিয়তুল ফালাহ ময়দানে সম্মেলন করার অনুমতি মিলল। বিষয়টি কিভাবে দেখছেন?

হ্যাঁ, কয়েক বছর বিরতির পর জমিয়তুল ফালাহ ময়দানে সম্মেলন করার অনুমতি পেয়েছি। এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী এ ময়দানে সম্মেলন হওয়ায় পুরো চট্টগ্রামে প্রভাব ফেলবে। কারণ লালদীঘি ময়দানের চেয়ে এ ময়দান চার-পাঁচ গুণ বড় এবং চট্টগ্রাম শহরের মূল পয়েন্টে।

সম্মেলনে লোক সমাগম কেমন হবে বলে মনে করছেন?

ইতোমধ্যে পুরো চট্টগ্রামসহ সারা দেশে শানে রেসালত সম্মেলনের খবর ছড়িয়ে পড়েছে। উল্লেখযোগ্য মসজিদ-মাদরাসা থেকে মুসল্লি-ছাত্র-শিক্ষকগণ জমিয়তুল ফালাহ ময়দানে জুমার নামাজে শরীক হবে ইনশাআল্লাহ! আমরা আশাবাদী এবারের সমাবেশে লক্ষাধিক মুসল্লির সমাগম হবে!

এবারের সম্মেলনে কে কে আলোচনা করবেন?

শানে রোসালাত সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন এবং বয়ান করবেন। বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দসহ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আজিজুল হক আল-মাদানী, মাওলানা জুনাইদ আল-হাবিব, মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি ফয়জুল্লাহসহ অনেকেই বক্তব্য রাখবেন।

শানে রেসালাত সম্মেলনের মাধ্যমে জাতিকে কী ম্যাসেজ দিতে চান?

ইসলামবিদ্বেষী গোষ্ঠি মুসলমানদের ঈমান-আকিদা, তাহজিব-তামাদ্দুন ধ্বংস করতে চায়। শিরক-বিদআত ও কুফরি কালচার আমাদের সমাজকে কলুষিত করে ফেলেছে। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাওহিদ ও রিসালতের অনুপম আদর্শ পরিপূর্ণ অনুসরণ করার à