শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

একজন অগ্রজের চোখে ‘আলী হাসান তৈয়ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব আবদুল্লাহ
লেখক, সম্পাদক ও মুহাদ্দিস

আলী হাসান তৈয়ব। নামের অর্থেই লুকিয়ে আছে প্রজ্ঞা, বুদ্ধিদীপ্তির আলো৷ আলো তো লুকিয়ে থাকে না, প্রতিভাত হয়৷ হয় প্রতিবিম্ব, বিচ্ছুরণ৷ আলোকসম্পাত৷

প্রতিভাবান আলেমের নাম আলী হাসান তৈয়ব৷ নামের আগে তেমন লকব ব্যবহার করেন না তিনি; তবে অনেক লকব তাঁর৷ আলেম, লেখক, খতিব, টিভি আলোচক, মাহফিলের সুবক্তা৷

তিনি লেখালেখির ভুবনে সরব বিচরণ করেন সেই ১৯৯৭ সাল থেকে৷ লেখেন সাহিত্যধর্মী লেখা৷ লেখেন মুসলিম উম্মাহর সংকট, সম্ভাবনা৷ ক্যানভাসে ছবি আঁকেন ইতিহাস ঐতিহ্যের৷ আঁকেন সমাজচিত্র৷

সামহোয়ারইন, প্রথম আলো ব্লগে একসময় সরব ছিলেন ব্লগিং-এ৷ বিপরীতে তিনি ধর্মীয় বিষয়ে গবেষণালব্দ লেখা লেখেন দৈনিক সমকাল, দৈনিক কালেরকন্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক ইনকিলাবসহ জাতীয় দৈনিকের ধর্ম পাতায়৷

তিনি বর্তামানে দৈনিক আলোকিত বাংলাদেশের সাব এডিটর৷ সরাসরি আরবি থেকে অনুবাদ করেন হাদিস, তাফসির ও ইসলামি নানা বিষয়ের৷ আরবি পত্রপত্রিকা থেকে অনুবাদ করেন প্রবন্ধ নিবন্ধ ফিচার৷

বিগত চার বছর থেকে পবিত্র মসজিদে হারামের জুমার খুতবা অনুবাদ করেন সরাসরি আরবি থেকে যা দৈনিক আলোকিত বাংলাদেশে নিয়মিত প্রকাশ হয়৷ আরবি থেকে অনূদিত প্রকাশিত বই রমজানের ত্রিশ আসর, বিভ্রান্তি ও ইসলামসহ আরও কিছু বই৷

তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী৷ সাবলীল ভাষায় অনুবাদ করেন উর্দু থেকেও৷ উর্দু থেকে অনূদিত প্রকাশিত বই মৃত্যু আসছে আপনি কি প্রস্তুত, জিকরে মাহমুদ, জীবন যেভাবে দামি হয়সহ আরও কিছু মূল্যবান বই৷

তিনি শুধু অনুবাদক নন, তার আছে মৌলিক রচনাও। গুগলে আলী হাসান তৈয়ব সার্চ করলে অসংখ্য লেখার লিংক উঠে আসে৷ ২০০১ সাল থেকে পৃথিবীতে সবচে বড় সাইট ইসলামহাউজ ডটকম- এ লেখক ও গবেষক পদে কর্মরত৷

আলী হাসান তৈয়ব লেখালেখিতে সম্পাদনার কাজেও দক্ষ৷ নির্বাহী সম্পাদক ছিলেন মাসিক নয়া প্রভাতের, বিভাগীয় সম্পাদক ছিলেন মাসিক আর ইরশাদ ও পাক্ষিক মুক্ত আওয়াজে৷

তিনি কেন লিখেন? কী লিখেন? তিনি ইসলাম প্রচারে যা প্রয়োজন তাই লেখেন৷ মুসলিম উম্মাহর কথা লেখেন৷ লেখেন জীবন ও জগৎ নিয়ে৷ সাহিত্যে তো জীবনের গদ্য, জীবনের ছন্দ৷ তিনি সেই ছন্দ ও গদ্যে ছান্দসিক৷ গদ্যশিল্পী৷ ভাষাশৈলিতে জীবনশৈলির ছবি আঁকেন৷ লেখার নিজস্ব ভঙ্গিমা ও আঙ্গিত রয়েছে আলী হাসান তৈয়বের গদ্যে৷

ইলেক্ট্রনিক মিডিয়াতেও সবর তরুণ এ আলেম আলোচক৷ বিশুদ্ধ ভাবনায় শুদ্ধভাষায় তুলো ধরেন নানাপ্রসঙ্গ৷ ২০১৭ সালে সাহিত্য ও মিডিয়ায় অবদানের জন্য এশিয়ান রেডিও ঐশীস্বর সম্মাননা লাভ করেন৷ ২০০৫ সালে মà¦