বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘হেফাজত নিয়ে মিথ্যা সংবাদ দেখে আমরা মর্মাহত হয়েছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটি কোটি তাওহিদী জনতা ও আলেম ওলামার শ্রম ও রক্তের বিনিময়ে গড়ে উঠা নির্ভেজাল দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সংগঠন কোন ব্যক্তি বিশেষ কিংবা পরিবার বিশেষের একক তালুকদারী নয়। সুতরাং কেউ ইচ্ছা করলেই হেফাজতের ঐতিহ্য ও জনপ্রিয়তা ধ্বংস করতে পারবে না।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুফতী ইযহারুল ইসলাম চৌধুরী সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, এই হেফাজতকে কোন চালবাজ শক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার সিঁড়ি হিসেবে ব্যবহার করার চক্রান্ত করলে তাওহিদী জনতা ও আলেম ওলামা অবশ্যই তা কঠোর হাতে প্রতিরোধ করবেন।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে ২০টি আসনের বিনিময়ে আওয়ামী লীগকে পূণরায় ক্ষমতায় বসানোর বিষয়ে হেফাজত সমর্থন দান করবে বলে সংবাদ প্রকাশ হতে দেখে আমরা সাংঘাতিকভাবে মর্মাহত হয়েছি।

কারণ, কোন দলের ক্ষমতারোহনের সিঁড়ি হবে- এই দৃষ্টিভঙ্গি নিয়ে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেনি। তাই হেফাজতকে সে পথে যেতে দিয়ে কোন অবস্থাতেই কারো হালুয়া রুটি কামাই করার মাধ্যম বানানোর সুযোগ দেয়া হবে না।

নেজামে ইসলাম পার্টির সভাপতি আরো বলেন, আমরা যারা হেফাজতের ব্যাপারে নিবেদিত প্রাণ এবং আপোষহীন আমরা কোন অবস্থাতেই জীবন থাকতে হেফাজতকে বিপথগামী হতে দেবো না এবং কারো ইজারাদার বনার ষড়যন্ত্রকারীদের অবশ্যই প্রতিহত করবো ইনশাআল্লাহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ