বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সাংসদ নিজাম হাজারীর নির্দেশে খালেদার গাড়ি বহরে হামলা: আওয়ামী নেতার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত এবং তা আওয়ামী নেতা ও বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী করেছেন বলে দাবি অপর এক আওয়ামী নেতার।

ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আজহারুল হক সাংবাদিক সম্মেলন করে এমনটিই দাবি করেছেন। তিনি বলেছেন, মূলত তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই নিজাম হাজারী ক্যাডারদের দিয়ে মিডিয়ার সব গাড়িতে হামলা চালায়।

মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক শামসুল হুদা, জেলা তাঁতী লীগের উপদেষ্টা কাজী ফারুক প্রমুখ নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে আজহারুল হক বলেন, সম্প্রতি ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে, সেটিও ছিল পূর্বপরিকল্পিত। কারণ সেদিন বেছে বেছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টেলিভিশন ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়ি ভাঙচুর করা হয়। এ পুরো ঘটনার ‘নেপথ্য’ নায়ক নিজাম হাজারী। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ এসেছে।

সংবাদ সম্মেলনে জেলার আওয়ামী লীগ নেতা আজহারুল হক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে খুন, দুর্নীতি, বিদেশে অর্থপাচার, প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হামলার অভিযোগ করে বলেন, নিজাম হাজারীর ব্যক্তিগত আক্রোশ ও রোষানলের কারণে তিনিসহ এলাকার অনেক নেতা কর্মী এখন এলাকা ছাড়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ