বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পোপের সফরে নজরদারিতে থাকবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আসন্ন বাংলাদেশ সফরকালে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ। এই সফরের সময় কেউ যাতে কোনো গুজব ছড়াতে না পারে সেজন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করবে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে বুধবার পুলিশ সদরদপ্তরের সম্মেলনকক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী ৩০ নভেম্বর পোপ বাংলাদেশ সফরে আসছেন। এই উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

আইজিপি বলেন, পোপ ফ্রান্সিস বিশ্বের অন্যতম একজন সম্মানীয় ব্যক্তি। তাঁর বাংলাদেশ সফর আমাদের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের। পোপের সফরকালে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা থাকবে। সফরের সব ভেন্যু এবং ভিভিআইপি গমনাগনকালে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ এবং র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

তিনি পোপের সফরকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে অহেতুক গুজব ছড়াতে না পারে সে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের জন্য পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমদ, পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ বাংলাদেশে পোপের সফর উপলক্ষে গঠিত নিরাপত্তা ও স্বেচ্ছাসেবক বিষয়ক কমিটির আহ্বায়ক নির্মল রোজারিও এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ