বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দক্ষিণ কোরিয়ায় প্রথম স্থায়ী শহিদ মিনার নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

দক্ষিণ কোরিয়ার রাজধানী আনসান শহরে নির্মিত হলো শহিদ মিনার। শহরের ‘মাল্টিকালচারাল পার্কে’ স্থায়ী শহিদ মিনার নির্মিত হয়েছে।

সিউলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমানের উদ্যোগে এটি নির্মিত হয়।

আনসান সিটির মেয়র জে জং-গিল গত শনিবার এ শহিদ মিনারের উদ্বোধন করেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তবে বিদেশের মাটিতে এটাই প্রথম শহিদ মিনার নয়। আর আগে লন্ডন, টোকিও, রোমসহ আরও কয়েকটি শহরে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আনসান শহরে বিপুলসংখ্যক বাংলাদেশি ছাড়াও চাইনিজ, ইন্দোনেশীয়, ভিয়েতনামিজ, শ্রীলংকান এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এই শহরটি যেন বহু ভাষা ও বহু সংস্কৃতির মিলনমেলা।

এ শহরের মাল্টিকালচারাল পার্কে ২০০ বর্গফুটের বেদীর ওপর নির্মিত ৮ ফুট উচ্চতার মিনারটি স্টিল দিয়ে তৈরি।

শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ, নকশা অনুমোদন থেকে শুরু করে নির্মাণের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় লাগে।

এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে আনসান সিটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ