বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

চলমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে : তোফায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

আগামী জাতীয় নির্বাচনকালীন সরকার হবে বর্তমান ক্ষমতাসীন সরকার। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনই আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনের সময় শেখ হাসিনার সরকারই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে তা নিয়ে কোনো ধরনের সংশয় ফখরুল ইসলাম আলমগীরের থাকা উচিত নয়। এখন তারাই সিদ্ধান্ত নিক ওই নির্বাচনে বিএনপির ভূমিকা কী হবে। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তোফায়েল আহমেদ আরও বলেন, তবে ওই নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী শুধু তার দৈনন্দিন কাজ করবেন। পুরো নির্বাচন প্রক্রিয়ার কাজ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, বিএনপি এই সরকারের অধীনে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে। তারা আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে। প্রতিবেশী দেশ ভারত ও যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হচ্ছে।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আদালতে বিচারাধীন। রায় কী হবে তা কেউ জানে না।

তবে বিদ্যমান আইন অনুসারে কারও যদি দুই বছরের সাজা হয় সেক্ষেত্রে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। কাজেই খালেদা জিয়া সাজা হয়ে জেলে গেলে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে হুমকি দিয়েছেন, তা শুধু মহাসচিব হিসেবে তাকে দিতে হয়। বাংলাদেশের কোনো নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই; তা অতীতেও প্রমাণিত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ