বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

উল্টোপথে চলা এমপির গাড়ি আটকে ‘আলোচিত’ ট্রাফিক কনস্টেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্তায় উল্টোপথে চলা সংসদ সদস্যের গাড়ি আটকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ট্রাফিক কনস্টেবল আলমগীর হোসেন। অবিচল দায়িত্বশীলতার কারণে সাধারণ মানুষের নায়কে পরিণত হয়েছেন তিনি।

আলমগীর হোসেন বলছেন, রাস্তায় শৃঙ্খলা রক্ষাই তার দায়িত্ব। এ কাজে অবহেলার কোনো সুযোগ নেই।

রাজধানীর শান্তিনগর মোড় এলাকা। একমুখী রাস্তায় রোববার রাত ১০টার দিকে উল্টো দিক দিয়ে ঢুকে পড়ে সিলেট-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের গাড়ি। তাৎক্ষণিক সামনে এসে দাঁড়ান ট্রাফিক পুলিশের কনস্টেবল আলমগীর হোসেন। বাধা পেয়ে গাড়ি থেকে নেমে আসেন সংসদ সদস্য। তবে শেষপর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য হয় তার গাড়ি।

মোবাইল ফোনে ধারণ করা এ দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ সদস্যের দৃঢ়তার প্রশংসা করছেন অসংখ্য মানুষ। আলমগীর হোসেন বলছেন, পেশাগত দায়িত্ববোধকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি।

আলমগীর হোসেন প্রশংসা পাচ্ছেন পুলিশের ঊচ্চ পর্যায়েও। কর্মকর্তারা বলছেন, গত দুই মাসে এ ধরনের কড়াকড়ির ফলে রাজধানীর উল্টোপথে গাড়ি চলাচল ৮০ শতাংশ কমেছে। আইন ভাঙলে কাউকেই ছাড় দেয়া হবে না।

এদিকে সংসদ সদস্য সেলিম উদ্দিনের ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমিনের দাবি, গাড়িচালকের ভুলের কারণেই রোববার রাতের ঘটনাটি ঘটে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ