বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

২০ লাখ ৫০ হাজার টাকার সিগারেট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৬৩৫ কার্টন সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের মোহাম্মদ লোকমান (৩৩) ও চাঁদপুরের বিল্লাহ হোসেন (৩৭) নামের দুই যাত্রীর কাছ থেকে এসব জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রিভেনটিভ দল সোমবার রাতে জেদ্দা থেকে এসভি ৮০২ একটি ফ্লাইটে করে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে ৬৩৬ কার্টন ইজি অ্যান্ড বেনসন সিগারেট জব্দ করে। জব্দ সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

সাইদুল ইসলাম বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ।

সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ হওয়া সিগারেটের বিষয়ে শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ