বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েগেছে ; মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মঙ্গলবার দুপুরে বিডি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যতগুলো প্রতিষ্ঠান ছিল, সব প্রতিষ্ঠান নিজেদের পকেটের ভেতর ঢুকিয়ে ফেলেছে।’

ফখরুল বলেন, জনগণ থেকে সরকার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার গায়ের জোরে মিথ্যা মামলা দিয়ে, খুন করে, গুম করে ক্ষমতায় টিকে আছে।

ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে বলেন, কে কোন দল করে, সেটা বড় বিষয় না। দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘আওয়ামী অপশক্তির’ বিরুদ্ধে আন্দোলনে জয়যুক্ত হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে এই ‘অপশক্তিকে’ পরাজিত করার পর আফসার আহমদের প্রতি সত্যিকার অর্থে সম্মান জানানো হবে।

ঠাকুরগাঁও জেলা মহিলা দলের আহ্বায়িকা ফোরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস, কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী জিবা খান, সিনিয়র যুগ্ন-সম্পাদিকা হেণে জেরিন খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ