বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দেশের সব ধরনের এনজিও কার্যক্রম নজরদারির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

দেশের এনজিওগুলোর সব ধরনের কার্যক্রম নজরদারি করার নির্দেশ দিয়েছেন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।

বৈঠকে শিল্প-কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান শিল্প কারখানার শ্রমিক সংগঠনগুলোকে বিভিন্ন এনজিও পৃষ্ঠপোষকতা করে। তবে এনজিওগুলো কোথা থেকে ফান্ড নিয়ে আসে, তাদের কার্যক্রম কী, কোথায় সেই ফান্ড ব্যয় হয় তা আমাদের মনিটর (নজরদারি) করা হয় না।

তখন প্রধানমন্ত্রী শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্যের সাথে একমত পোষণ করেন এবং কোনো অস্থিরতা তৈরিতে যেনো তারা সহযোগিতা করতে না পারে সেজন্য এনজিওগুলোর কার্যক্রম নজরদারি করা উচিৎ বলে মন্তব্য করেন এবং উল্লিখিত নির্দেশ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ