বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতিদিন ৪ শিফট করে ৫ দিনে ৮ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন মোট চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ১ম শিফট সকাল ৯টা থেকে ১০ টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফট দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং ৪র্থ শিফট বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত।

পরীক্ষার প্রথম দিন ১ ডিসেম্বর শুক্রবার হওয়ায় তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন প্রথম শিফটে ‘এফ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে ‘ই’ ইউনিটের রোল নম্বর ০১ থেকে ৬৫০০ এবং ৪র্থ শিফটে রোল নম্বর ৬৫০১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনে ২ ডিসেম্বর ১ম শিফটে ‘ডি’ ইউনিটের রোল নম্বর ০১ থেকে ৬৫০০, ২য় শিফটে রোল নম্বর ৬৫০১ থেকে ১৩০০০ এবং ৩য় শিফটে রোল নম্বর ১৩০০১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিনে ৩ ডিসেম্বর ১ম শিফটে ‘জি’ ইউনিটের রোল নম্বর ০১ থেকে ৬৫০০, ২য় শিফটে রোল ৬৫০১ থেকে অবশিষ্টদের এবং ৩য় শিফটে ‘এইচ’ ইউনিটের রোল নম্বর ০১ থেকে ৬৫০০, ৪র্থ শিফটে রোল ৬৫০১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪ ডিসেম্বর ১ম শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২য় শিফটে ‘বি’ ইউনিটের রোল ০১ থেকে ৬৫০০, ৩য় শিফটে রোল ৬৫০১ থেকে ১৩০০০ এবং ৪র্থ শিফটে রোল ১৩০০১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার শেষ দিনে ৫ ডিসেম্বর ১ম শিফটে ‘সি’ ইউনিটের রোল ০১ থেকে ৬৫০০, ২য় শিফটে রোল ৬৫০১ থেকে ১৩০০০ এবং ৩য় শিফটে রোল ১৩০০১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ